আজ হেসেছি খুব।
- সজল মালাকার
আজ হেসেছি খুব ।
তোমার ভাবনার অতল
থেকে উঠে এসেছিলাম
ক্ষণিকের লাগি,
ভুলেছিলাম সব,
তোমার ঘৃণার,
অপমান অবহেলা,
নীরবে এড়িয়ে চলার
হিংস্র আক্রমণ, যা
আমার হৃদয়
ভয়াল থাবায় করেছে
ক্ষত-বিক্ষত, রক্তাক্ত
করেছে নিরলে অবিরত।
আমি ভুলেছিলাম,
প্রথম দেখার সে মধুর মুহূর্তকথা,
সেই স্মৃতি, যা
আমার হৃদয় করেছে
জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার,
ভুলেছিলাম, তোমার
টানাটানা চোখের
নিষ্পাপ শান্ত চাহুনি,
ফুটন্ত গোলাপের মতো
অকৃত্রিম সুন্দর সে হাসি,
ভুলেছিলাম, তোমার
পূর্ণ চন্দ্রের মতো
অনন্য সুন্দর মুখখানি,
যে মুখে গ্রহন লাগে
প্রকাশ করতে গিয়ে,
আমার প্রতি ক্ষোভ,
অসহ্য বিরক্তিবোধ।
ভুলেছিলাম, সেসব কথা,
যা নিরবধি বিষমিশ্রিত
বাণের মতো প্রাণে বিদ্ধে,
বিষক্রিয়ার নির্মম যন্ত্রনায়
নীল করে, করে কাতর।
আজ আমি হেসেছি
নিজেকে নিজেই উপহাস করে,
তোমার মতো করেই
ঘৃণা করেছি আমি আমায়,
করেছি অপমান নির্দয়ের মতো
নির্মমভাবে, অবিকল তোমার মতো,
তুমি যেভাবে আমায়
অপমান কর, ঠিক সেভাবে।
আজ হেসেছি খুব,
এতো, এতো বেশী হেসেছি,
যে কারণে পারিনি
দু'চোখের অশ্রু সংবরন করতে,
ঝরেছে শ্রাবণ-ধারায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।